জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে ভিন্ন ধর্মাবলম্বী এক গরিব দম্পতির বিয়ের পূর্বে আর্থিক সহায়তা ও শুভকামনা জানিয়ে মানবিক ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিয়ের আয়োজনের পূর্বমুহূর্তে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কনেপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি এই দরিদ্র দম্পতিকে নগদ অর্থ সহযোগিতা করেন।
ডাঃ ফজলুর রহমান সাঈদের এই মহানুভবতা স্থানীয় এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করে আসছেন, এ ঘটনাটি তার বাস্তব প্রতিফলন।
স্থানীয়রা মনে করছেন, তার এই মানবিক আচরণ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোহাম্মদ সুজাউল করিম,উপজেলা সেক্রেটারী মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার,সহকারী সেক্রেটারী মোহাম্মদ আবু রায়হান, ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সাজু,ইউনিয়ন সেক্রেটারী মোহাম্মদ মাজেদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
