May 30, 2026

ছাত্রলীগের সভাপতি আটক

কুমিল্লা ডিবি পুলিশ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ শুক্রবার ১ আগস্ট বিকালে রাফিকে আদালতে পাঠানো হয়।
আরো জানা যায়, মিনহাদুল হাসান রাফি গোপনে কলকাতা থেকে কুমিল্লায় ফিরে আসেন। এ তথ্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ছাত্র লীগ নেতা রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে ৪ টি মামলা রয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *