May 30, 2026

মাদক নির্মূলে কাজ করছে পুলিশ জীবন বাজি রেখে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক নির্মূলে কাজ করছে পুলিশ জীবন বাজি রেখে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলের জন্য কাজ করেছেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ ০২ পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজ নেয়ার পরে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশ। এসময় ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক চোরাকারবারিরা।

ঘটনা স্থলে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপ পরিদর্শক জনাব আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলিবৃদ্ধ হয়। পরে তাদেরকে আহত হওয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের খুঁজ নেওয়ার পর শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহত হয়েও মাদক কারবারি  ০৪ জনের মধ্যে ০৩জনকে গ্রেফতার করেছেন পুলিশ। মাদক কারবারিদের ব্যবহৃত ১টি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *