দিনাজপুরের বীরগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা অফিসার্স হলরুমে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি জনাব আব্দুল গফুর।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ মতিউল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ মাহাবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, হাসান জুয়েলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা।
উপস্থিত বক্তারা জানায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনপ্রিয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। পরে প্রতিনিধি সোহেল আহম্মেদ সকলের দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
