May 30, 2026

চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে কু প্রস্তাব একজন আটক

চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে কু প্রস্তাব একজন আটক!রাঙামাটি শহরের কসমস হোটেল ও মায়ের দোয়া নার্সারীর মালিক সালাউদ্দিনকে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থী কিশোরীকে যৌন হয়রানীর অভিযোগে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
চাকরি প্রার্থী ১৯ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে গত কাল সোমবার ৩০ জুন দিবাগত মধ্যরাতে তাকে আটকের তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।
ভিকটিমের ঘনিষ্ট্যস্বজন, বন্ধু ও থানা জানা যায়, মে মাসের ২৫ তারিখ কসমস হোটেল ও রেষ্টুরেন্ট এর স্বত্তাধিকারী সালাউদ্দিনের অনুরোধে এক বন্ধুর মাধ্যমে উক্ত রেষ্টুরেন্টে যায় ভিকটিম চাকরিপ্রার্থী নারী ও আরেক পুরুষ সহযোগী। তারা উভয়েই সালাউদ্দিনের কাছে নিজেদের সিভি দিয়ে চাকরিতে যোগদানের অনুমতি পায়। সে সময় এক দুই দিন তাদের কাজ দেখে বেতন নির্ধারণ করার কথা জানায় সালাউদ্দিন।
রেষ্টুরেন্টে ওয়েটারের চাকরিতে যোগদানের দিন সালাউদ্দিন উক্ত ভিকটিম মেয়েটিকে বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি করে মেয়েটির সাথে যৌন আচরণ শুরু করে।তার পরবর্তীতে সালাউদ্দিন মেয়েটিকে মাসে শুধু মাত্র ৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলেন।এর পর মেয়েটি পর দিন থেকে চাকরি করবে না বলে জানায়। একদিন পরে সালাউদ্দিন মেয়েটিকে ফোন করলে মেয়েটি বেতন কম হওয়ার কারণে চাকরি করবেন না বলে সালাউদ্দিনকে জানিয়ে দেন।
এসময় সালাউদ্দিন ভিকটিম মেয়েটিকে ভালোবাসার আহবান জানিয়ে বলেন, আমাকে সন্তুষ্ট করতে পারলে তুমাকে প্রতি মাসে আরো ৫ হাজার টাকা বেশি পাওয়ার কথা বলেন। প্রতি মাসেই আমি সেই টাকা তোমাকে দিয়ে দিবো। এ সময় কুপ্রস্তাব পাওয়ায় মেয়েটি সাথে সাথেই সালাউদ্দিনকে জানিয়ে দেয় এটা সম্ভব না। এটা গুনাহের কাজ। এতে সালাউদ্দিন মেয়েটিকে আরো মোটিভেশন করার চেষ্ঠা করলে মেয়েটি সালাউদ্দিনের সকল কথাবার্তা মুঠোফোনে রেকর্ড করেন।
এরপর ভিকটিম বিষয়টি তার বন্ধুদের জানালে তারা সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে বিষয়টির শেষ টানতে বলেন। এর পর সালাউদ্দিন তাদেরকে হুমকি দিতে থাকে এক পর্যায়ে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও না পারায়। অবশেষে ভিকটিমের বন্ধুদের বিরুদ্ধে প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করে দেখে ননিবেন বলেও হুমকি দেয়।
সালাউদ্দিনের এমন হুমকি পাওয়া পর ভিকটিমের বন্ধুরা এ বিষয়টি নিজেদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করেন।কসমস রুপটপ রেষ্টুরেন্টের মালিক সালাউদ্দিন এতে বিভিন্ন মাধ্যম দিয়ে এবং ভিকটিমের বন্ধুদের কর্মস্থলে মানুষ পাঠিয়ে হুমকি দেয়।
অবশেষে নিজেদের অনিরাপদ ভেবে এবং সালাউদ্দিনের হুমকি বিষয়টি এবং যৌন হয়রানীর বিষয়টি উল্লেখ করে গত কাল সোমবার ৩০ জুন রাতে সালাউদ্দিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন ভিকটিম। অভিযোগ পাওয়ার সাথে সাথে বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়ে সালাউদ্দিনকে আটক করেন কোতয়ালী থানা পুলিশ।
গত কাল সোমবার ৩০ রাতে ১টার সময় আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাহেদ উদ্দিন। এই বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেন।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিনের যৌন হয়রানির বিষয়টি গত কয়েকদিন ধরেই ভাইরাল হয়ে বেড়াচ্ছে। এতে অনেকেই মন্তব্য করেন যে সালাউদ্দিন এই ধরনের অপকর্ম আরো অনেক চাকুরী প্রার্থী কলেজ শিক্ষার্থীদের সাথে আগে ও করার অভিযোগ তুলেন। তা ছাড়াও অনেকেই মন্তব্য করেন, সালাউদ্দিন বিগত থেকে প্রায় এক দশক সময় ধরেই রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা প্রশাসনের নিজস্ব জায়গা লিজ নিয়ে মায়ের দোয়া নার্সারী পরিচালনা করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *