May 30, 2026

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল  ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা 

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা।মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ, শায়খুল হাদিস মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) প্রকাশ ছোট হুজুর এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদে মাগরিব মিরসরাই প্রেসক্লাবের কনফারেন্স রুমে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক সাদেকী, মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলামের সন্তান মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল হক সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবী সংগঠন ইগনাইট এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আরশেদ আহম্মদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদ
মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক সাদেকী বলেন, শায়খুল হাদিস মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) প্রকাশ ছোট হুজুর শুধুমাত্র শিক্ষকতা পেশার মধ্য দিয়ে নিজের জীবনকে সীমাবদ্ধ রাখেননি।
তিনি ইসলামী শরীয়ত, মাসায়ালা-মাসায়েল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লিখে গেছেন। তিনি দুনিয়ার লোভে কখনো আত্মপ্রচার করেননি। তাঁর লিখিত গ্রন্থগুলো অধ্যয়ন করলে অনেক কঠিন বিষয়ে সহজ সমাধান পাওয়া যায়। মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম নিজেকে ইসলামের একজন খাদেম হিসেবে সারাজীবন নিয়োজিত রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *