May 30, 2026

হ্নীলা একাডেমী কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের অন্তর্গত হ্নীলা একাডেমী কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ০৯ জুলাই হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার একটি হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকি,(অধ্যক্ষ হ্নীলা আল ফালাহ একাডেমী)। বিশেষ অতিথি ছিলেন মাষ্টার আব্দুস সালাম,(প্রধান শিক্ষক হ্নীলা উচ্চ বিদ্যালয়)। সভাপতিত্ব করেন অত্র একাডেমীর সম্মানিত সভাপতি জনাব, মোঃ শফিউল আলম।
প্রথমে সূচনা বক্তব্যে অত্র একাডেমীর মহাপরিচালক আনোয়ার হোসেন নয়ন বলেন,আজকের এই শুভ দিনে হ্নীলা একাডেমীর বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই বৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মূল্যায়নের একটি বিশেষ সুযোগ।
এই পরীক্ষার মাধ্যমে আমরা সেরা মেধাবীদের খুঁজে বের করছি এবং তাদেরকে ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় উৎসাহিত করার আমাদের চেষ্ঠা অব্যাহত থাকবে।ছাত্র-ছাত্রীদের উদ্দ্যশ্যে কর বলেন, বৃত্তি শুধু একটি সনদ নয়, এটি তোমাদের পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।
আল্লাহ্‌ তায়ালার কাছে দোয়া করছি, যেন পরীক্ষায় প্রত্যেকে নিজের সর্বোচ্চটা দিয়েছো।এখন আমি আনুষ্ঠানিকভাবে হ্নীলা একাডেমীর বৃত্তি পরীক্ষা পুরস্কার অনুষ্ঠান ২০২৫ শুরু ঘোষণা করছি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বৃত্তি পরীক্ষা শুধু মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করাই নয়, বরং তাদেরকে আরও পড়াশোনায় উৎসাহিত করার অন্যতম মাধ্যম। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিদ্যালয় মাঠে উপস্থিত শিক্ষক ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান।
জনাব ফরিদুল আলম স্যারের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আরম্ভ হয়।অনুষ্ঠান সঞ্চালচনা করেন,জনাব মাহমুদ হোসেন সোহেল ও মফিজুর রহমান কানন।পরিশেষে হ্নীলা একাডেমীর উত্তরোত্তর সফলতা কামনা করেন উপস্থিত সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *