May 30, 2026

পাবনার সাঁথিয়ায় শিক্ষক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

পাবনার সাঁথিয়ায় শিক্ষক হয়রানি ও শিক্ষা অফিসে মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার  প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
বক্তারা বলেন, সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলালুদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া বিল ভাউচারে সরকারী তহবিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করেন শিক্ষকরা। অভিযোগের প্রেক্ষিতে হেলালুদ্দিনকে নাটোরে বড়াইগ্রামে বদলী আদেশের পরেও তিনি সাঁথিয়ার কর্মস্থল ত্যাগ না করে একাধিক অভিযোগকারী শিক্ষক ও কর্মকর্তাদের বানোয়াট অভিযোগে মিথ্যা বিভাগীয় মামলায় ফাঁসিয়েছেন। প্রতিবাদ করায় সম্প্রতি অনুসারীদের শিক্ষকদের অভিযোগকারীদের অফিস কক্ষে মারপিটও করিয়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষকরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত শিক্ষা অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
শিক্ষকরা আরাে বলেন,জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  হেলাল উদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎমূলক কাজের সাথে জড়িত।
গত ১৭/০৭/২০২৫ খ্রি. হেলাল উদ্দিনের বদলী আদেশ হওয়ার পরও এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দূর্নীতির অভিযোগ থাকা স্বত্বেও গত ২১/০৭/২০২৫ খ্রি. তারিখ বিল নং- ৩৫১, টোকেন নং-০০০০২১৫৮, তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি. এ্যাডভাইস নং- ০০৩৭১৬৪ ডিপিএড এর বকেয়া বিলের নামে ভূয়া বিল ভাউচার করে  নজরুল ইসলামের অনুকূলে তার ব্যাংক হিসাব নং- ১৭৫০২, রূপালী ব্যাংক পিএলসি, সাঁথিয়া শাখা, পাবনায় ৭,০২,৭৭৪/- (সাত লক্ষ দুই হাজার সাতশত চুয়াত্তর) টাকার একটি বিল প্রদান করেছেন। (কপি সংযুক্ত) ।এই ভুয়া বিল ভাউচারের টাকা নাকি তিনি ভাগ বাটরা করে নেন।
এ সময় সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন।পরে উপজেলা নিবার্হী কর্মকতার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *