May 30, 2026

চাঁদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

চাঁদপুরের মতলব উত্তর থেকে চাঁদাবাজির মামলায় বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তাকে মতলব উত্তর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক।

আটককৃত আসামী আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি এবং ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি। এই বিএনপি নেতা মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

এ বিষয়ে মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন,আব্দুল মান্নান লস্কর উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *