May 30, 2026

আগে এক লক্ষ টাকা ঘুস দিতে হতো তা এখন ৫ লক্ষ টাকা মির্জা ফখরুল 

আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘু’স দিতে হচ্ছে। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহাসচিব ।
ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় মন্তব্য করে মহাসচিব বলেন, সব করতে সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায়ে যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *