May 30, 2026

এনসিপি ও পাটওয়ারীকে ক্ষমা চাইতে হবে: কক্সবাজার বিএনপি

কক্সবাজারের স্থানীয় নেতারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্‌গারমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার ১৯ জুলাই রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর স্বাক্ষর করা এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।
দেওয়া বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমেদ হলেন কক্সবাজার ও সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন।তিনি ছোট থেকে বৃদ্ধ যেকোনো বয়সী মানুষ যাঁর জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য  সালাহউদ্দিন আহমেদের মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনো একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।
তর আগে আজ শনিবার ১৯ জুলাই বিকালে  কক্সবাজারে এক পথসভায় সালাহউদ্দিন আহমেদকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানায় ও ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *