জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে এমন অভিযোগ তুলে নির্বাচনের আগে ইসির পুনর্গঠন চেয়েছেন।
আজ রবিবার ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, এনসিপি শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই। এ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
তার আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। এতে অংশ নেন ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। যদিও ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করেনন জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
