May 30, 2026

আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে আমাদের সিনেমা মেহজাবীন

মাহদে হাসানের পরিচালনায় নির্মিত সিনেমা ‘স্যান্ড সিটি’ বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চ কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। এই অনন্য অর্জনে উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গত কাল শুক্রবার (১১ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানায় এই জনপ্রিয় অভিনেত্রী নিজেই।

তিনি পোস্ট দিয়ে বলেন, বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।

আরো বলেন,আমাদের মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘স্যান্ড সিটি’ এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হয়েছে।

মেহজাবীন আরও বলেন, এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘স্যান্ড সিটি’ টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।

এই জনপ্রিয় লিখেছেন, বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *