কোডেক ইউনিসেফ কর্তৃক হঠাৎ করে বিনা নোটিশে স্থানীয় প্রায় ১৪৭৯ জন ক্রমান্বয়ে ৪০০০ শিক্ষকদের চাকরিচ্যুত করেন।এতে হোস্ট শিক্ষকদের আন্দোলনের মুখে পড়ে ইউনিসেফ কোডেক অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। শিক্ষকদের দাবী আমরা রোহিঙ্গাদের উখিয়া টেকনাফে মানবতার খাতিরে জায়গা দিয়েছি,জমি দিয়েছি বিনিময়ে আমরা পেয়েছি অবাহেলা।
আরো জানতে চাইলে এনজিও অর্গানাইজেশনে উপরের পোস্টে বেশিরভাগ চাকরি করে বহিরাগতরা তারা কোনদিন স্থানীয়দের প্রাধান্য দিতে চাইনা।উপরের মামা-খালুদের কলে তাদের চাকরি হয়।এইদিকে শিক্ষকরা ছোট একটা বেতনে চাকরি করলেও তাদেরকে সেখান থেকেও বঞ্চিত করা হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তারা পুনরায় আজ ২৯জুন রবিবার শিক্ষা কার্যক্রম চালানোর চেষ্টা করে এতে হোস্ট শিক্ষকের বাঁধার মুখে পড়ে পুনরায় আবার বন্ধ রাখতে হয়।
শিক্ষকের এক দাবী স্থানীয়দের চাকরি ফেরত ছাড়া কোন অবস্থাতেই ক্যাম্পে এনজিওরা কোন ধরনের কার্যক্রম করতে পারবেন না।
