May 30, 2026

আর কখনও সুস্থ ন্যারেটিভ নিয়ে ফিরতে পারবে না আওয়ামী লীগ

আওয়ামী লীগ আর কখনও সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

তিনি আরো বলেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ আর কখনও সুস ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবেন না। জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরও বহুদিন মশালের মতো জ্বলবে।

আজ শনিবার ২৮ জুন সকালে রাজধানীর এফডিসিতে অয়োজিত ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজন করেন।

মান্না বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।তারা গত ১৫ বছর তারা যে নৃশংস অত্যাচার নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তা ক্ষমার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *