May 30, 2026

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে অনুষ্ঠিত হল ত্রৈমাসিক সভা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ
দিনাজপুরের বীরগঞ্জে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আহমেদ।আয়োজিত
সভায় উপস্থিত হয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আফরোজ সুলতানা। এসময় টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা হয় এবং আগামিদিনে আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *