May 30, 2026

চাঁপাইনবাবগঞ্জে আপন ভাইয়ের হাতে ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু বেলাল উদ্দিন এর ছেলে আব্দুর রশিদ তার আপন ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার(১০ জুন) রাত সাতটার সময় চাঁপাইনবাবগঞ্জের সদর পৌর সভার চর মোহনপুর (১২নং ওয়ার্ডের) লাহাপাড়া এলাকায় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত্যু বেলাল উদ্দিন এর ছেলে আব্দুর রশিদ (৪৭) কে তার আপন ভাই ছুরিকাঘাত করে আহত করে। পরে আত্মীয়-স্বজন আহত আব্দুর রশিদকে উদ্ধার পূর্বক চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মতিউর রহমান জানান,মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *