May 30, 2026

জয়পুরহাটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামায়াতের জেলা আমীর

জয়পুরহাটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামায়াতের জেলা আমীর।জয়পুরহাটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামায়াতের জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। জয়পুরহাটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।
বক্তব্যে ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত জীবন গঠনে সহায়তা করে। যুবসমাজকে যদি সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া যায়, তাহলে তারা দেশের জন্য সম্পদে পরিণত হবে। জামায়াত সব সময়ই স্বাস্থ্যকর ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে উৎসাহিত করে।
তিনি আরও বলেন,জয়পুরহাটের উন্নয়নে যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি এবং নেতৃত্ব বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে এ ছারাও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন, জেলা সহকারী সেক্রেটারী এড,মামুনুর রশিদ ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ জোবায়ের হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *