সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন কোকো গাউফ!
জমজমাট লড়াইয়ে পর র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কাকে হপরাজয়ের মধ্যে দিয়ে ফরাসি ওপেনে নিজের প্রথম শিরোপা জিতলেন কোকো গাউফ।
গত কাল শনিবার (৭ জুন) ফাইনালে ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের ২য় বাছাইয়ের এটি ২য় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
গত দুই বছর আগে আরিন সাবালেঙ্কাকেই হারিয়েই ইউএস ওপেন জিতেছিলেন কোকো গাউফ।
শুরুটা ভালোই ছিল আরিন সাবালেঙ্কার। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি বেলারুশের এই সেরা তারকা। তার একের পর এক ভুলের সুযোগ নিয়ে ঘুরে দাঁড়ান কোকো গাউফ। জিতে নেন ক্লে কোর্টে নিজের ২য় শিরোপা। প্রথমটি জিতেছিলেন ইতালিতে,গত ৪ বছর আগে।গত ২০২২ সালে ফরাসি ওপেনের ফাইনালে হেরেছিলেন কোকো গাউফ।
