ইসরাইলি হামলায় গাজায় ঈদের দিনেও ৫৬জন নিহত।ফিলিস্তিনের গাজায় পবিত্র ঈদুল আজহার আনন্দে যখন ডুবে থাকার কথা ছিল, তখনও নেমে আসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ছায়া।
ঈদের ২য় দিনেও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারায় আরও ৫৬ জন ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স ও আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় দেওয়া তথ্য , এই দুঃসংবাদ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গাজায় শান্তির পরিবর্তে এমন কী ভয়াবহতা নেমে এসেছে।
পবিত্র ঈদুল আজহার ২য় দিনে, গাজার বিভিন্ন অঞ্চলে চালানো ইসরাইলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটে। গাজা সিটির সাবরা এলাকায় একক হামলায় ১৬ জন নিহত নিহত হয়েছে আহত হয়েছেন প্রায় ৫০ জন মানুষ। গাজার সিভিল ডিফেন্স বিভাগের ভাষ্যমতে, এটি ছিল “একটি সম্পূর্ণ গণহত্যা”। তাছাড়া দক্ষিণ গাজার রাফাী নিকটবর্তী আল-আখাওয়া এলাকায় মানবিক সহায়তা নিতে অপেক্ষারত অবস্থায় ইসরাইলি গুলিতে প্রাণ হারিয়েছেন নতুন করে আরও ৮ জন ফিলিস্তিনি।এই হামলার কারণ হিসাবে ইসরাইল বরাবরের মতোই “সন্ত্রাসবাদ দমন” করেন বলে দাবি করেন , তবে বাস্তবে এর চিত্র দিন দিন আরও ভয়াবহভাবে রূপ নিচ্ছে।
রাতের শেষ সময় সকাল থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা চালিয়ে যাচ্ছে । গাজা সিটি, রাফাহ ও দেইর আল-বালাহ এই ৩টি এলাকায় ছিল তাদের প্রধান হামলার লক্ষ্যবস্তু। তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি করা হয় গাজা সিটির সাবরা এলাকায়টিতে, যেখানে একসঙ্গে ১৬ জন নিহত হয়। গাজার সিভিল ডিফেন্স এ বিষয়ে বলেন, বোমাবর্ষণের পর ঘটনাস্থল থেকে পাথরের নিচে চাপা পড়া একাদিক বহু লাশ উদ্ধার করা হয়। অনেক শিশু ও নারীও আছেন হতাহতদের তালিকায়।
