May 30, 2026

দেশে গুগল পে চালু হচ্ছে আজ 

আজ দেশে গুগল পে চালু হচ্ছে।গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’ বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব, ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আজ।

সিটি ব্যাংক প্রযুক্তি জায়ান্ট গুগলের সাথে অংশীদার হয়ে এই সেবা চালু করতেছে।তাদের সহযোগী হিসাবে থাকছেন আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা।বাংলাদেশে সিটি ব্যাংকই গুগল পে এর সাথে সরাসরি সংযুক্ত হওয়া দেশের প্রথম একটি ব্যাংক।

গুগল পে চালুর মধ্য দিয়ে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবে।গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করতে পারবে।গ্রাহকের আর কোন কষ্ট থাকবে না।তাদের আলাদাভাবে আর কোন প্লাস্টিক কার্ডে নিজের সাথে বহন করতে হবে না। লেনদেনের জন্য গুগল কোনও ফি নিচ্ছে না।

শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন প্রথম ধাপে এই সুবিধা। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক এর কার্ডের তথ্য যুক্ত করতে হবে।এর পর কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনও দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *