অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রফেসর ইউনূস বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা দেশি-বিদেশি সবাই আস্থা রাখতে পারে। এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”
এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ
