May 30, 2026

জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল থেকে অধিবেশন শুরু হয়। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

অধিবেশনের উদ্বোধনের আগে তিনি উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবারই নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিনে অন্তত ১০টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
দিনের সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বৈঠক করবেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে। এরপর সকাল ১১টায় বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে এবং সাড়ে ১১টায় নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুপুরে তিনি যোগ দেবেন ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি)’ আয়োজিত প্রথম লেডিদের বার্ষিক মধ্যাহ্নভোজে।

বিকেল ২টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন: সরকারি ও বেসরকারি খাতের নেতাদের বৈঠক’-এ। আর সন্ধ্যায় (রাত ৭টায়) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

এর আগে সোমবার নিউইয়র্কে পৌঁছেই অধ্যাপক ইউনূস জাতিসংঘ সদর দফতরে বেলজিয়ামের রাণী মথিল্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দিনটিতে তার সঙ্গে বৈঠক করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। সফরের প্রথম দিন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও দেখা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *