May 30, 2026

কুয়েত বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে

কুয়েত বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে!কুয়েত ও বাহরাইন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ভয়ে ব্ন্ধ করে দেওয়া আকাশসীমা খুলে দিয়েছে । আজ মঙ্গলবার (২৪ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি আবারো চালু রয়েছে।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, আবারও আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

বিশ্ব যখন ইরান ইসরায়েল যুদ্ধে টলমল তখন যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান ০৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেন। তাদের এই জবাবে আবার গত সোমবার ২৩ জুন রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করেন তেহরান।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ১০ জন পরমাণু বিজ্ঞানীসহ পাঁচশ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসাবে গত শুক্রবার রাতে আবার “অপারেশন ট্রু প্রমিস-৩ নামে”অভিযান শুরু করেন ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেন। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *